ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস- এর উদ্যোগে আজ ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার ‘রিসার্চ প্রেজেন্টেশন ডে’ উদযাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস- এর পরিচালক অধ্যাপক ড. সাবিনা হোসেন এবং তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. তানজিব আতিক খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশকে সামনে এগিয়ে নিতে মানসম্মত গবেষণার উপর গুরুত্বারোপ করে বলেন, সামাজিক চাহিদা বিবেচনায় রেখে আমাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পাঠক্রম প্রণয়ন করতে হবে এবং যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে ১৮ জন রিসার্চ ফেলোকে ৩৬ লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়।

২৮/৭/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়