ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে আজ ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে পরিবেশ সংসদের ৩জন উপদেষ্টাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব- এ টি এম আব্দুল বারী ড্যানী এই সম্মাননা লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে পরিবেশ সংসদের সভাপতি শেখ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবু রাফি উপস্থিত ছিলেন।

২৮/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়