অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাংহাই ওশান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইয়াং ওয়েই। একই সঙ্গে তিনি চায়না ফিশারিজ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ সেন্টারের উপপরিচালক এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রোগ্রামের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ফুতান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র সামুদ্রিক অর্থনীতি, জলজ পণ্যের বাণিজ্য ও নীতি মূল্যায়ন। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) জ্যেষ্ঠ পরামর্শক এবং চীনের জাতীয় আধুনিক কৃষি শিল্প প্রযুক্তি ব্যবস্থার মেরিন ফিশ ইন্ডাস্ট্রি ইকোনমিক্স দলের অন্যতম সদস্য।
ইয়াং ওয়েই আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ৪০টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি মৎস্য উন্নয়ন, সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক শাসনব্যবস্থা নিয়ে একাধিক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টায় ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন।
প্রিয় পাঠক, আপনারা এই পোস্টের কমেন্টে প্রশ্ন করতে পারেন চীনের সমুদ্র অর্থনীতির নানা দিক নিয়ে, আর চীনের অভিজ্ঞতা বাংলাদেশে কিভাবে কাজ করবে সেই বিষয়েও। প্রশ্নোত্তর পোস্ট করা হবে আমাদের স্যোসাল মিডিয়াতে।