জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা ২৯ জুলাই ২০২৬ তারিখ, বুধবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়| উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী| বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মো. ইসরাফিল প্রাং, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় | অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় | অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদ, প্রাধ্যক্ষ, কবি জসীম উদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় | এছাড়া গণঅভ্যুত্থাণের দুই বীর শহীদ, শহীদ ফারহান ফাইয়াজ এবং শহীদ মাহামুুদুর রহমান ˆসকত এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সরূপ তাঁদের পরিবারকে কবি জসীম উদ্দীন হল প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়| উক্ত আলোচনা সভায় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত সুধীজন, হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন| উল্লেখ্য, সন্ধ্যা ৬:০০টায় জুলাই বিপ্লবকে প্রতিপাদ্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারী বিতর্ক অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়|