কবি জসীম উদদীন হলে বৃক্ষরোপণ কর্মসূচি
আজ ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কবি জসীম উদদীন হল ও হলের আবাসিক কোয়ার্টার এলাকায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদ স্যারের নেতৃত্বে বিভিন্ন জাতের লিচুর চারা রোপণ করা হয়।
এ সময় বেদানা, কাঁঠালী, চায়না-৩, চায়না-২ ও বোম্বাই জাতের লিচুর চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্য বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।