Notice

শামসুন নাহার হল অ্যালামনাই এসোসিয়েশন ট্রাস্ট ফান্ড বৃত্তির বিজ্ঞপ্তি।

Published November 17, 2024 Department of Dance
All Notices

“শামসুন নাহার হল অ্যালামনাই এসোসিয়েশন ট্রাস্ট ফান্ড বৃত্তি” প্রদানের উদ্দেশ্যে শামসুন নাহার হলের সাথে সংযুক্ত ১ম বর্ষ ২০২৩-২৪ সেশনের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের (আবাসিক/ অনাবাসিক) নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

আবেদপত্রে নিম্নে উল্লেখিত প্রমাণাদি সংযুক্ত করতে হবে:

  • পাসপোর্ট সাইজের ছবি- ১ কপি।
  • এস এস সি ও এইচ এস সি এর নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
  • অভিভাবকের আয়ের সনদ (ফটোকপি হলে উপযুক্ত ব্যক্তি কর্তৃক সত্যায়িত হতে হবে)।
  • ১ম বর্ষে ভর্তির পে-স্লিপ এর সত্যায়িত ফটোকপি।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজিস্ট্রেশন ফরম-এর সত্যায়িত ফটোকপি।
  • বিশ্ববিদ্যালয়ের আই.ডি. কার্ডের সত্যায়িত ফটোকপি।

আবেদনের সময়সীমাঃ ১০/১১/২০২৪ থেকে ০৮/১২/২০২৪ পর্যন্ত।

হল অফিসের ৪নং কক্ষ থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং ০৮/১২/২০২৪ তারিখ রবিবার এর মধ্যে অফিস চলাকালীন সময়ে একই কক্ষে আবেদন পত্র জমা দিতে হবে।

Link copied