Event

ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী আগামী ১৮ জানুয়ারী, ২০২৫।

Published November 15, 2024 Event date January 18, 2025 Department of Arabic
All Events

সুপ্রিয় অ্যালামনি
আস্‌সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জল এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী আগামী ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান স্মৃতিমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরবী বিভাগের অফিসে রেজিস্ট্রেশন করা যাবে। যাঁদের পক্ষে সরাসরি বিভাগীয় অফিসে এসে রেজিস্ট্রেশন করা সম্ভব নয় তাঁদেরকে এই সঙ্গে সংযুক্ত বা www.arabic.du.ac.bd ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করে পূরণকৃত ফরমটি নির্দিষ্ট সময়ের মধ্যে চেয়ারম্যান, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় প্রেরণ করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে।
অ্যালামনাই-এর সদস্যগণ রেজিস্ট্রেশন ফি বাবদ ধার্যকৃত অর্থ প্রদান করে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের জন্য রেজিস্ট্রেশন ফি সদস্য ২০০০/-(দুই হাজার) টাকা ও স্বামী/স্ত্রী ও সন্তানের ক্ষেত্রে প্রতিজন ১০০০/- (একহাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।
আর যাঁরা এখনও সদস্যপদ গ্রহণ করেননি তাঁদেরকে প্রথমে ১১০০/- টাকা (সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি সহ) প্রদান করে সদস্যপদ গ্রহণ করতে হবে এবং পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করে নির্দিষ্ট পরিমাণ টাকা (জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ২০০০/- টাকা ও স্বামী/স্ত্রী ও সন্তানের ক্ষেত্রে প্রতিজন ১০০০/- (একহাজার) টাকা) প্রদান করতে হবে।

৩য় পুনর্মিলনী অনুষ্ঠান: ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি)
নতুন জীবন-সদস্য ফি: ১১০০/- টাকা, রেজিস্ট্রেশন ফি: সদস্য ২০০০/- টাকা (স্বামী, স্ত্রী ও সন্তানের ক্ষেত্রে প্রতিজন ১০০০/- প্রযোজ্য)
বিকাশ নং: ০১৯৭১০৪৩০৬৫ (ড. মো. আবদুল কাদির), ০১৭১২১৫০০৪৮ (ড. মোহাম্মদ শহীদুল ইসলাম), ০১৭১১৩০৫৮৪৬ (ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক), ০১৭১৪২০৫০০৬ (ড. কামরুজ্জামান শামীম) ০১৬৭০৫৫৭৩৮৩ (হুমায়ুন), ০১৯১১৬৭০৯৯০ (জাহিদ)
(খরচসহ) বিকাশে টাকা পাঠিয়ে অ্যালামনাই-এর নাম, এম.এ. ব্যাচ, টাকার পরিমাণ ও রেফারেন্স এসএমএস বিকাশ নম্বরে পাঠাতে হবে এবং ফিরতি এসএমসএস এ প্রাপ্তি স্বীকার করা হবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪,
স্থান: আরবী বিভাগ
রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন আমাদেরই সংগঠন। এই সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করতে আপনার মূল্যবান মতামত বা পরামর্শ আমরা সবসময়ই আশা করি। আপনার পরামর্শ বা মতামত পুনর্মিলনী অনুষ্ঠানের আগেই আহবায়ক, যুগ্ম আহবায়ক বা সদস্য সচিবের সাথে সরাসরি দেখা করে বা ফোনে বা ই-মেইলে জানাতে পারেন।
বিস্তারিত তথ্যের জন্য আপনি নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন:
 অধ্যাপক ড. মো. আবদুল কাদির, আহবায়ক, ০১৯৭১০৪৩০৬৫
 অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, সহ-সভাপতি,০১৭১১৩০৫৮৪৬
 অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক ও সদস্য সচিব, ০১৭১২১৫০০৪৮
 অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ ০১৫৫৭১২৮৩১৩
 ড. কামরুজ্জামান শামীম, আহবায়ক (রেজিস্ট্রেশন)- ০১৭১৪২০৫০০৬
আশা করছি, আপনাদেরকে নিয়ে আমরা ১৮ জানুয়ারি ২০২৫ একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান উপভোগ করব, ইনশা-আল্লাহ্।

ধন্যবাদ


রেজিস্ট্রেশন ফরম PDF

রেজিস্ট্রেশন ফরম Word

Link copied