ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে Meet with Entity Heads: Overview of OBE Curriculum শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৮ মে ২০২৬ সোমবার অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউটের পরিচালক এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে ফলাফল-ভিত্তিক শিক্ষা (ওবিই) চালুর উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
১৮/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়