ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খান (T H Khan) বার্ধক্যজনিত কারণে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বিকাল ৩:০০টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। গবেষণার মাধ্যমে দেশের মাটি ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার প্রসার এবং এবিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন খানের নামাজে জানাজা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বাদ-এশা মধুবাগ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

১৪/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়