Notice

বৃত্তি বিজ্ঞপ্তি- International Centre for Ocean Governance, University of Dhaka

  • Published February 23, 2026
বৃত্তি বিজ্ঞপ্তি- International Centre for Ocean Governance, University of Dhaka

বৃত্তি বিজ্ঞপ্তি

বঙ্গোপসাগরের প্রাণিজ ও খনিজ সম্পদের জরিপ, আহরণ, সুস্থ ব্যবহার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিষয়ক উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা পরিচালনা করা এবং সমুদ্রবিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য “ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স-গবেষণা বৃত্তি” (এককালীন ০5টি, ৩০,০০০/- টাকা) প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

যোগ্যতা: সমুদ্রবিজ্ঞান বিষয়ক অনার্সসহ (সিজিপিএ ৩.৫০) সমুদ্রবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে থিসিসসহ মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরতদের নিম্নস্বাক্ষরকারীর বরাবর আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে ব্যক্তিগত তথ্য, সকল একাডেমিক মার্কশিট ও সনদের ফটোকপি, অভিভাবকের আয়ের সনদ এবং গবেষণা প্রস্তাব (তত্ত্বাবধায়কের সুপারিশসহ) আগামী ১২-০৩-২০২৬ তারিখের মধ্যে নিম্নে উল্লিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে। অন্য কোনো উৎস হতে বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


পরিচালক
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়

যোগাযোগ:
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ ভবন (২১ তলা ভবন), কার্জন হল এলাকা, কক্ষ নং: ১৩০৭, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
মোবাইল: 01674898095

ড. কে এম আজম চৌধুরী
পরিচালক (ভারপ্রাপ্ত)
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়

 

 

ক্রমিক নং: ICOG/DU 43/2026
তারিখ: ১০ ফাল্গুন ১৪২৭ / ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রাপকদের তালিকা:
১। রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা
২। রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
৩। রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৪। রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৫। রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
৬। রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা

বিষয়:
বঙ্গোপসাগরের প্রানিজ ও খনিজ সম্পদের জরিপ, আহরণ, সুষ্ঠু ব্যবহার বিষয়ক উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা পরিচালনা এবং সমুদ্রবিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশন গভর্ন্যান্স-শিক্ষা বৃত্তি” প্রদান করা হবে। সংযুক্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিভাগে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

(ড. কে এম আজম চৌধুরী)
পরিচালক (ভারপ্রাপ্ত)
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশন গভর্ন্যান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়

 

Back to all notices