অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ড. মো. রুহুল আমিন রব্বানী, সদস্য, শরীয়াহ উপদেষ্টা পর্ষদ, বিএসইসি (BSEC); চেয়ারম্যান ও শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, বিভিন্ন ইসলামি আর্থিক প্রতিষ্ঠান। আলোচনায় অংশগ্ৰহন করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের খন্ডকালীন প্রভাষক ড. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।