Research Facilities

2 of 2 facilities · laboratories, centres and equipment available for research
No facilities match your search.
Research facility

আবাসিক ভবন সমূহ

আবাসিক ভবন সমূহ

চারটি ভিন্ন ভিন্ন ভবন নিয়ে অমর একুশে হল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের নামে প্রত্যেকটি ভবনের নাম করণ করা হয়েছে। চারটির মধ্যে তিনটি আবাসিক ভবনে (শহিদ রফিক ভবন, শহীদ সালাম ভবন ও শহীদ বরকত ভবন) ৪ সিটের সর্বমোট ১৫৫ টি কক্ষ রয়েছে। এই আবাসিক ভবন সমূহের প্রত্যেক ফ্লোরে শিক্ষার্থীদের সুবিধার্থে একটি করে রান্না ঘর রয়েছে। হলের ৪র্থ ভবনটি শহীদ জব্বার ভবন নামে পরিচিত। এই দ্বীতল ভবনটির নীচতলায় শিক্ষার্থীদের জন্য ডাইনিং রুম ও ক্যান্টিনের সুব্যাবস্থা আছে আর উপরের তলায় আছে টিভিরুম, গেমস রুম ও হল সংসদ। 

শহীদ রফিক ভবন

শহিদ রফিক ভবনঃ ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে ভবনটির নামকরন করা হয়। এই ভবনটিতে ৪ বেডের সর্বমোত ৮৩ টি কক্ষ রয়েছে। 

শহীদ সালাম ভবন

শহীদ সালাম ভবনঃ ভাষা শহীদ আব্দুস সামাদের নামে ভবনটির নামকরন করা হয়। এই ভবনটিতে ৪ বেডের সর্বমোত ৪০ টি কক্ষ রয়েছে।

শহীদ বরকত ভবন

শহিদ বরকত ভবনঃ ভাষা শহীদ আবুল বরকতের নামে ভবনটির নামকরন করা হয়। ৬ তলা এই ভবনটির উপরের চার তলায় শিক্ষার্থীদের জন্য ৪ বেডের সর্বমোত ৩২ টি কক্ষ রয়েছে। নীচতলা ও দ্বিতীয় তলায় রয়েছে হল মসজিদ, অফিস কক্ষ, অতিথী কক্ষ, এবং আবাসিক শিক্ষক ও হল কর্মকর্তাদের আবাসন।  

Research facility

আবাসিক সুবিধা সমূহ

আবাসিক সুবিধা সমূহ

রসনা

অমর একুশে হলের ছাত্রদের একত্রে খাবারের জন্য প্রতিষ্ঠিত ডাইনিং এর নাম রসনা। এখানে একত্রে ৬০ জন খাবার খেতে পারে। রসনায় দুপুরে ও রাত্রে খাবার পরিবেশন করা হয়।

নির্বাচনের মাধ্যমে বৈধ ছাত্রদের মধ্যে থেকে ৩ সদস্যের ছাত্র প্রতিনিধি দ্বারা রসনা পরিচালিত হয়। রসনায় ১২ জন কর্মচারি কর্মরত আছেন।


রুচিরা

অমর একুশে হলের ছাত্রদের খাবারের অন্য স্থান ক্যান্টিন যা রুচিরা নামে পরিচিত। এখানে সকালে, দুপুরে ও রাত্রে খাবার পরিবেশন করা হয়। রুচিরা পরিচালনা করার জন্য টেন্ডারের মাধ্যমে পরিচালক নিয়োগ করা হয়।


ইন্টারনেট সুবিধা

অমর একুশে হলের জন্য সমগ্র হল ইন্টারনেট আওতাধীন করা হয়েছে। এছাড়া হলে কম্পিউটার ল্যাবে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত কাজে সহযোগিতার জন্য।


পাঠাগার

হলে ছাত্রদের পড়াশুনা করার জন্য একটি পাঠাগার আছে সেখানে ৩ টি কক্ষে ছাত্ররা অধ্যয়ন করতে পারে। এখানে একত্রে প্রায় ৫০ জন অধ্যয়ন করতে পারেন।


গ্রন্থাগার

হলে ছাত্রদের শিক্ষা সহায়ক ও অন্যান্য সুবিধার জন্য রয়েছে ১টি গ্রন্থাগার বিদ্যমান।


বঙ্গবন্ধুর কর্ণার

হলে ছাত্রদের পড়াশুনা করার জন্য হল পাঠাগারে একটি বঙ্গবন্ধুর কর্ণার বিদ্যমান।


সেলুন (খেউরি)

হলের ছাত্রদের জন্য সার্বক্ষনিক মাথার চুল কাটানো ও দাড়িগোঁফ কামানোর জন্য নির্ধারিত স্থানের নাম খেউরি। একজন নাপিত সার্বক্ষনিক ছাত্রদের সাহায্যে নিয়োজিত থাকেন।


লন্ড্রি (সৌভনিক)

হলের ছাত্রদের কাপড় পরিষ্কারের জন্য নির্ধারিত স্থান লন্ড্রি । একজন ধোপা সার্বক্ষনিক ছাত্রদের সাহায্যে নিয়োজিত থাকেন।


মসজিদ

হলের ছাত্রদের নামাজের জন্য রয়েছে একটি মসজিদ।