Latest News

গত ২৭ জুলাই ২০২৫ তারিখ রবিবার দুপুর ২:০০ টায় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে গণিত বিভাগে উদ্যোগে ‘‘জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Published July 31, 2025 Department of Mathematics
All Latest News

০৩-০৭-২০২৫ তারিখের পত্র নং রেজি/প্রশা-৩/২৩১৯.সি. এর সিদ্ধান্তের প্রেক্ষিতে গণিত বিভাগের উদ্যোগে বিগত ২৭ জুলাই ২০২৫ তারিখ রবিবার দুপুর ২:০০ টায় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে “জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, এ অনুষ্ঠান উপলক্ষে “আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের অনুষ্ঠানসূচী নি¤েœ দেয়া হলো। 

১.    জাতীয় সংগীত
২.    পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ
৩.    চেয়ারম্যান মহোদয়ের উদ্বোধনী বক্তব্য
৪.    গণ-অভ্যুত্থানের ডকুমেন্টারী প্রদর্শনী
৫.    গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীর বক্তব্য
৬.    প্রতিবাদী গান
৭.    নাচ 
৮.    আবৃত্তি 
৯.    নাটিকা  
১০.    পুরস্কার বিতরণ
১১.    স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন

অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, সহকারী প্রক্টর, কর্মকর্তা ও কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শেষে আপ্যায়নের ব্যবস্থা ছিল। 

ধন্যবাদসহ

  শাপলা শিরিন 
প্রফেসর ও চেয়ারম্যান
 

Link copied