০৭ অক্টোবর, ২০২৬ বুধবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ড. আলী রীয়াজ, ডিস্টিংগুইশড প্রফেসর, রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ।
অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
উদ্বোধনী সংগীতের পর শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ গবেষণা পুরস্কার বিতরণ করেন।
আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার প্রাপ্ত শিক্ষাথীবৃন্দ:
১. অর্থী নবনীতা, শিক্ষাবর্ষ- ২০২১-২২
২. ফারাহ জাহান শুচি, শিক্ষাবর্ষ- ২০২২-২৩
আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীবৃন্দ:
১. ফারাহ জাহান শুচি, শিক্ষাবর্ষ- ২০২২-২৩
২. উসামা রাফিদ, শিক্ষাবর্ষ- ২০২২-২৩
৩. আজরা হুমায়রা, শিক্ষাবর্ষ- ২০২৩-২৪
৪. কৌরিত্র পোদ্দার তীর্থ, শিক্ষাবর্ষ- ২০২৩-২৪
৫. মোহাম্মদ আল মুকিত, শিক্ষাবর্ষ- ২০২৩-২৪
৬. মুহাম্মদ মুযযাম্মিল হক, শিক্ষাবর্ষ- ২০২৩-২৪