গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের ‘দেব স্মারক বক্তৃতা ২০২৩ ও ২০২৪’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আগামী ১৪ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১০টায় আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘দেব স্মারক বক্তৃতা ২০২৩ ও ২০২৪’ অনুষ্ঠিত হবে।
এবারের স্মারক বক্তৃতায় ‘সূফী দর্শনের সর্বজনীনতা’ বিষয়ে বক্তব্য রাখবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়িএবং ‘লেখাপড়া পড়াশোনা’ বিষয়ে বক্তব্য রাখবেন বাংলা বিভাগের অধ্যাপক সিরাজ সালেকীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
সকলকে অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ।