২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১২/৪/২৬ ইং তারিখ, রোজ রবিবার সকাল ১০:০০ টায় বিভাগীয় দ্বিতীয় তলায় অধ্যাপক ড. হুমায়ুন কবির ও অধ্যাপক ড. আনোয়ারা কবির মিলনায়তন, রুম নম্বর ২১২ প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিভাগীয় ছাত্র উপদেষ্টাদ্বয় কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে,
ড. শেফালী বেগম
প্রফেসর ও চেয়ারম্যান