বিজ্ঞপ্তি (Notice)
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শূন্য আসনে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৭/২০২৬ ইং তারিখ, রোজ শনিবার দুপুর ০২.০০ টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ ২১ তলা ভবনের ১৯ তম তলায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি সঙ্গে আনার জন্য বলা হচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট (এসএসসি, এইচএসসি, বিএসসি ইত্যাদি)
- বিএসসি-এর প্রজেক্ট রিপোর্ট এবং পাবলিকেশন (যদি থাকে)-এর প্রিন্টেড কপি
- চাকরির অভিজ্ঞতা থাকলে তার স্বপক্ষে মূল ডকুমেন্ট
- Admit Card and NID