গত ০৮ মে ২০২৬ তারিখ (২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান জনাব তামান্না রহমানের সার্বিক তত্ত্বাবধান ও বিভাগের শিক্ষকবৃন্দের নৃত্য পরিচালনায় শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার আর্টস অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়াজন করা হয়। জন্মবার্ষিকী উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।