Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Published November 5, 2026 Department of Geography & Environment
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ৩.০০ টায় বিভাগের একাডেমিক সভাকক্ষে (অধ্যাপক এম আমিনুল ইসলাম রিসোর্স রুম) এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের “আঞ্জুমান দিলআরা বৃত্তি”, “অধ্যাপক আম্মাতুজ জোহরা ইউসুফ ট্রাস্ট ফান্ড বৃত্তি” এবং “ফয়জুন্নেসা কবিরউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন বৃত্তি” প্রদান করা হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোঃ ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এ সময় বিভিন্ন বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied