ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল জুডো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে। গতকাল ১২ অক্টোবর ২০২৬ সোমবার কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল ২টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক লাভ করে এবং শামসুন নাহার হল ২টি স্বর্ণ ও ৫টি ব্রোঞ্জ পদক লাভ করে।
ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্র্রোঞ্জ পদক লাভ করে এবং সূর্যসেন হল ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক লাভ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ পাল সহ- বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ক্রীড়া কমিটির সদস্য ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩/১০/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়