ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে আজ ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত পাল-সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়