পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী আগামীকাল ২৬ আগস্ট ২০২৬ বুধবার সকাল ৬টায় উপাচার্য ভবন- সহ সকল হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দুপুর ১২:১৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, বাদ আসর বিভিন্ন হল ও হোস্টেলের মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

২৫/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়