চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলাদেশ জয়েন্ট ল্যাবরেটরি ফর ওয়াটার, ইকোলজিক্যাল সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক যৌথ গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি চীনের আনহুই প্রদেশের উহু শহরে অবস্থিত আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ যৌথ গবেষণাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, যৌথ গবেষণাগারের বাংলাদেশের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত Mr Yao Wen, আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. Xiong Yujie, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. Sang Qingsong, উহু শহরের ডেপুটি মেয়র, যৌথ গবেষণাগারের চীনের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. Lu Zhou, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ডাইরেক্টর ও সিনিয়র অধ্যাপক বৃন্দ।
পানি, পরিবেশগত নিরাপত্তা ও টেকসই উন্নয়নবিষয়ক গবেষণায় বাংলাদেশ এবং চীনের মধ্যে শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ যৌথ গবেষণাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ দুই দেশের গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পরিবেশ ও পানি ব্যবস্থাপনাসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করবে বলেও আশা করা যাচ্ছে ।

২১/৯/২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দপ্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়