সূধী,
‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে আগামী ১২/১১/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ মিনিট “বাঙালির সম্প্রদায়-বিরোধের পটভূমিতে নজরুল-পাঠ” শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায় ৫০০৬ নম্বর কক্ষে (ড. সাকিনা আজহার সেমিনার কক্ষ) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। আলোচনায় অংশগ্রহণ করবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ড. সৈয়দা মোতাহেরা বানু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত ভাষণ প্রদান করবেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।
উক্ত অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।