ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে ০২/০৮/২০২৬ তারিখ রবিবার দুপুর ২:৩০ মিনিট এ ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-গণঅভ্যুত্থান উদযাপন ও শহীদদের স্মরণে "NONPARTISANSHIP IN JULY REVOLUTION" বিষয়ক শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায় (৫০০২নং) কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মোঃ মোস্তফা। আলোচনায় অংশগ্ৰহন করেন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জনাব তাহরিমা বিনতে নইম মৌ। অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংষ্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।