Research Facilities

2 of 2 facilities · laboratories, centres and equipment available for research
No facilities match your search.
Research facility

হল লাইব্রেরী

হল লাইব্রেরী

হলের ছাত্রদের লেখাপড়ার সুবিধার্থে হল লাইব্রেরী সকাল ৯-০০ টা থেকে বিকেল ৪-০০ টা পর্যন্ত খোলা রাখা হয়। ছাত্ররা হল লাইব্রেরী থেকে বই ইস্যু করে নিতে পারে এবং এখানে বসে দিনের বেলা পড়া-লেখাও করতে পারে। ক্যান্টিনের উপরে দ্বিতীয় তলায় এবং অফিস কক্ষের পশ্চিম পার্শের একটি কক্ষ বর্তমানে পাঠকক্ষ হিসেবে ছাত্রদের পড়াশুনার জন্য দিবারাত্রি খোলা রাখা হয়। এই পাঠকক্ষদ্বয়ে  (৫০+২০) = ৭০ জন ছাত্র এক সাথে পড়াশুনা করতে পারে। টি.ভি রুমের একটি অংশ পেপার রুম হিসেবে ব্যবহার করা হয়। এখানে নিয়মিতভাবে ০৯ টি দৈনিক পত্রিকা, ৩ টি সাপ্তাহিক, ১ টি পাক্ষিক পত্রিকা ও ২ টি মাসিক পত্রিকা রাখা হয়।

Research facility

হল ডাইনিং

হল ডাইনিং

হল ডাইনিং এর অর্থ উপদেষ্টা হিসাবে অত্র হলের সিনিয়র আবাসিক শিক্ষক এর তত্তাবধানে ছাত্রদের নিয়ে গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে ছাত্রদের খাওয়া দাওয়ার সুবিধার্থে ডাইনিং মেস “সৃষ্টি” চলছে। মেস পদ্ধতি চালু থাকায় ও খাবারের মান উন্নত হওয়ায় ছাত্ররা সন্তুষ্ট। তাছাড়া ক্যান্টিনেও নাস্তা ও খাবারের ব্যবস্থা চালু রাখা হয়। ডাইনিং মেস ‘‘সৃষ্টি’’ অত্যন্ত সুষ্টুভাবে পরিচালিত হয়। উল্লেখ্য যে, আরো দু’জন সিনিয়র আবাসিক শিক্ষক মেসের সাথে জড়িত। ভালভাবে মেসটি পরিচালনার জন্য মেসের সাথে সংশ্লিষ্ট আবাসিক শিক্ষকগণ প্রতি মাসে একবার সভায় বসে মেসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন।