Research Facilities

3 of 3 facilities · laboratories, centres and equipment available for research
No facilities match your search.
Research facility

হল লাইব্রেরী

হল লাইব্রেরী

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হলের লাইব্রেরী তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকায় ছাত্রদের পাঠ্য উপযোগী বেশ কিছু নতুন বই ক্রয় করা হয়েছে। দিনের বেলায় ছাত্ররা লাইব্রেরীতে বসে পড়াশুনার ব্যাপক সুযোগ পাচ্ছে। 

Research facility

ডাইনিং সিস্টেম

ডাইনিং সিস্টেম

       
হলের আবাসিক ছাত্রদের নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প মেস এবং মেস-১ নামে ২টি মেস পরিচালিত হয়ে আসছে। প্রতিটি মেস দু’জন আবাসিক শিক্ষকের তত্ত¡াবধানে রয়েছে। মেস পদ্ধতিতে ছাত্ররা নিজেদের পছন্দমত খাবারের আয়োজন করে থাকে। এতে খাবার স্বাস্থ্যসম্মত ও উন্নতমান হয় বিধায় ছাত্ররা সন্তুষ্ট। হল ক্যান্টিনে সকাল ও বিকেলের নাস্তাসহ দুপুর ও রাতের খাবার পরিবেশিত হয়। এখানেও দু’জন আবাসিক শিক্ষক দেখাশুনা করেন। মেস এবং ক্যান্টিন সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং এখানে কর্মরত কর্মচারীরা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। উল্লেখ্য, কোভিড-১৯ এর কারণে বিশ^বিদ্যালয় গত ২৪ মার্চ ২০২০ থেকে বন্ধ হয়ে যাওয়ায় হলের মেস এবং ক্যান্টিনও বন্ধ রাখা হয়।

Research facility

হল বাগান

হল বাগান

হল বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ৫৫,০০০.০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ বছর হল বাগানে বেশ কিছু মৌসুমী ফুলের চারাসহ বেশ কিছু ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। প্রভোস্ট অফিসের সামনে রাস্তার উত্তর পাশের্^ একটি পরিকল্পিত বাগান তৈরি করে এর পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এতে অত্র এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মসজিদ ভবনের প্রধান প্রবেশদ্বারের দুই পাশে ফুলের বাগান করে এলাকাটির সৌন্দর্য বর্ধন করা হয়।

এছাড়া হলের ছাত্রদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সাথে সৃজনশীল মনমানসিকতা গঠনের লক্ষ্যে একটি গার্ডেন ক্লাব গঠন করার কার্যক্রম গৃহীত হয়। উক্ত গার্ডেন ক্লাবটির সাংগঠনিক ভিত্তি দাঁড় করানোর জন্য হলের সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনকে দায়িত্ব দিয়ে ছাত্রদের নিয়ে একটি গঠনতন্ত্রের খসড়া চ‚ড়ান্ত করা হয়। ছাত্ররা ইতিমধ্যে কাজ শুরু করলেও মহামারীজনিত ছুটির কারণে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়নি।