ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রফেশনাল মাস্টার্স ইন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার প্রোগ্রামের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২-১০-২০২৬ তারিখ থেকে অনুষ্ঠেয় ক্লাশ অনিবার্য কারণবশত: স্থগিত করা হয়েছে। ক্লাশ শুরুর পরবর্তী তারিখ যথাসময়ে অবহিত করা হবে।