ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের ফটো এক্সিবিশন গত ১৯ এপ্রিল ২০২৬ রবিবার বিভাগের ফ্লোরে শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান প্রধান অতিথি হিসেবে এই ফটো এক্সিবিশন উদ্বোধন করেন। এসময় কোর্স শিক্ষক সহযোগী অধ্যাপক সুরাইয়া বেগম ও খন্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন-সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।