Notice

দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘Mastering Global Communication’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার

Published November 7, 2026 Department of Philosophy
All Notices

                       দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘Mastering Global Communication’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীদের যোগাযোগদক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাগত সক্ষমতা বিকাশের লক্ষ্যে ‘Mastering Global Communication’ শীর্ষক একটি ক্যারিয়ার সেমিনার আয়োজন করা হয়েছে। আগামী ৯ নভেম্বর ২০২৬, সোমবার, বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ২০২৮ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জিয়া হাসান, ESL and Cross-Cultural Communication Coach। তিনি বৈশ্বিক যোগাযোগদক্ষতা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং পেশাগত জীবনে কার্যকর যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। সেমিনারটি আয়োজন করেছে ফিলোসফি ক্যারিয়ার ক্লাব, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

                  দর্শন বিভাগের শিক্ষার্থীদের সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

Link copied