Notice

জরুরি বিজ্ঞপ্তি (16-06-2025)

Published June 16, 2025 Department of Physics
All Notices

আগামী ২২ জুন ২০২৫ তারিখের মধ্যে গুগল ফর্ম পূরণ করার জন্য জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামের তালিকা চূড়ান্তকরণ ও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ বিষয়ক কমিটি এই গুগল ফর্ম প্রণয়ন করেছে। গেজেটেড, নন-গেজেটেড, ভেরিফাইড  MIS, নন-ভেরিফাইড  MIS এবং অন্যান্য আহত শিক্ষার্থীদের গুগল ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিস থেকে বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও অফিসে ইতোমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে।

গুগল ফর্ম লিংকঃ  

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecouL2zIMGqrJKAy_I2nysu1gO2EmrP0_u6aaNHW9OG9o5nQ/viewform?usp=header

Link copied