Latest News

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Published June 22, 2025 Department of Women and Gender Studies
All Latest News

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২২ জুন ২০২৫ তারিখ, রবিবার, ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান আয়োজক কমিটি থেকে বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা ফারিহা জাহান ও ক্রীড়া শিক্ষক মোঃ মাইনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্রেস্ট ও টি-শার্ট বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Link copied