Latest News

মণিপুরী লোকনৃত্য, লোকসংগীত এবং লোকবাদ্যযন্ত্র পেনা ও লাংডেং পরিবেশনা।

Published April 17, 2025 Department of Dance
All Latest News

গত ১০ এপ্রিল ২০২৫ (২৭ চৈত্র ১৪৩১), বৃহস্পতিবার, সকাল ১০.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, আর. সি. মজুমদার আর্টস অডিটরিয়ামে মণিপুরী লোকনৃত্য, লোকসংগীত এবং লোকবাদ্যযন্ত্র পেনা ও লাংডেং পরিবেশনা অনুষ্ঠিত হয়। 

ভারতের মণিপুর থেকে আগত বিশিষ্ট মণিপুরী লোকনৃত্য ও লাংডেং শিক্ষক ওজা নোংথোমবাম শামু মৈতৈ এবং বিশিষ্ট পেনা শিক্ষক ওজা মৈস্নাম মারজিৎ সিং-এর পরিচালনায় বাংলাদেশের মণিপুরী শিল্পীবৃন্দ মণিপুরী লোকনৃত্য, লোকসংগীত এবং লোকবাদ্যযন্ত্র পেনা ও লাংডেং পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ আলী নকী, স্থপতি; ডিন, স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন জনাব তামান্না রহমান।

Link copied