নৃত্যকলা বিভাগ কর্তৃক আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন।
গত ২০ মে ২০২৬ তারিখ, বুধবার, সকাল ১০.০০ টা থেকে বিশ্ববিদ্যালেয় আর.সি মজুমদার আর্টস অডিটরিয়ামে নৃত্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ উপলক্ষ্যে নৃত্য বিষয়ক সেমিনার ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দিন নৃত্যকলা বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নৃত্যকলা বিভাগের শিক্ষকবৃন্দের নৃত্য পরিচালনায় শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত নৃত্য বিষয়ক সেমিনারে নৃত্যকলা বিভাগের শিক্ষকবৃন্দ নৃত্য বিষয়ক প্রবন্ধ পাঠ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাক্তন নৃত্য প্রশিক্ষক জনাব মিনা মো: নজরুল ইসলাম। নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন জনাব তামান্না রহমান এর সভাপতিত্ত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের নৃত্য বিষয়ে আলোচনার জন্য আরও উপস্থিত ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিগার চৌধুরী।