Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের নৃত্য পরিবেশনা।

Published April 21, 2025 Department of Dance
All Latest News

গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠিত হয়। ঐদিন বিশ্ববিদ্যালয়ের আর.সি.মজুমদার আর্টস অডিটরিয়ামে দুপুর ৩.০০ টা থেকে উক্ত অনুষ্ঠানটি উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের নৃত্য পর্বের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান।

Link copied