Latest News

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’ এর ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের অংশগ্রহণ।

Published May 14, 2025 Department of Dance
All Latest News

গত ০৮.০৫.২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ”রবীন্দ্রনাথ ও বাংলাদেশ” নামক প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগ অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। নৃত্যকলা বিভাগের শিক্ষক জনাব এগনেস র‌্যাচেল প্যারিস, জনাব দীপা সরকার ও জনাব মাহনাজ রহমান-এর নৃত্য পরিচালনায় নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত- “আমি  তোমার মাটির কন্যা জননী বসুন্ধরা”, “ আমার মুক্তি আলোয় আলোয়”, ”সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান”, “মাটি তোদের ডাক দিয়েছে”, “আজি বাংলাদেশের হৃদয় হতে” রবীন্দ্র সংগীতের সাথে নৃত্য পরিবেশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত  অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য- অধ্যাপক  নিয়াজ আহমদ খান, পিএইচডি; এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন)- অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা)- অধ্যাপক ড. মামুন আহমেদ। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য পর্বের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন ও সহকারী অধ্যাপক তামান্না রহমান।

Link copied