Notice

প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (MCCJ) প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

Published November 15, 2026 Department of Criminology
All Notices

প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (MCCJ) প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধীনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (MCCJ) প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা আগামী ২৩ নভেম্বর ২০২৬ (সোমবার) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো। আগ্রহী প্রার্থীরা বর্ধিত সময়সীমার মধ্যে বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেজে প্রদত্ত লিংক অথবা QR CODE স্ক্যান করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, সম্ভাব্য ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং পূর্বঘোষিত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

 

শাহারিয়া আফরিন

পরিচালক

প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম

ক্রিমিনোলজি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

Link copied