Research News

Abstract লিখনের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Published June 20, 2023 Department of World Religions and Culture
All Research News

সোমবার (১৯ জুন) দুপুরে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই)'র উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় ঢাবি আর সি মজুমদার অডিটোরিয়ামে এবট্রাক্ট লিখনের উপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা ফেসিলেটর ছিলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. আবু সায়েম ও চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Link copied