Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

Published October 21, 2025 Department of World Religions and Culture
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বি.এ অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.এ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ২০ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্জরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মঞ্জরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য রাখেন। বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ড. মো: দিদারুল ইসলাম অনুষ্ঠাটি সঞ্চালনা করেন। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করে উষ্ণতা রায় ও ধীমান বিশ্বাস এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.এ শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের অনুভুতি ব্যক্ত করে এইচ.এম কুতুব উদ্দিন ও নাইমা রহমান শ্রেয়া। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ২য় বর্ষ ৩য় সেমিস্টারের শিক্ষার্থীরা এবং বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দগণ। মধ্যাহ্নভোজের বিরতির পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Link copied