Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান।

Published November 18, 2025 Department of World Religions and Culture
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগে গত ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিভাগের টি.এ গাঙ্গুলী লাইব্রেরী অব ওয়ার্ল্ড রিলিজিন্সে বিভাগের ১৮ জন শিক্ষার্থীকে ৫ লাখ ৮০ হাজার টাকার গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করা হয় । বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ২ জন পিএইচ.ডি গবেষক, ১ জন এম.ফিল গবেষক, ২ জন এম.এ গবেষক এবং ১৩ জন শিক্ষার্থীকে ‘সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী স্মৃতি বৃৃৃৃত্তি এবং সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী গবেষণা বৃত্তি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক ।
গবেষণা অনুদান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. রবিউল হোসেন, মেজবাহ উল আলম, মুহাম্মদ আলী আজগর, তাসমিয়া হোসেন, মেহজাবিন আহমেদ, বিপুল পাল, মোছা. মিশকাত জাহান সৃষ্টি, কুমারী পুজা কর্মকার, মোছা. তাছলিমা হক, রুমি পারভীন, নুর নাহার খাতুন, ওবায়দুল্লাহ, মোছা. শারমিন সুলতানা সিমা, হাফসা বিনতে হেলাল, মো. ফারুক মিয়া, মো. অনিক মিয়া, সীমা রানী মাহতো এবং আসমা সুলতানা লিজা।

Link copied