Latest News

“গৌতম বুদ্ধের মানবিক দর্শন” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত

Published July 28, 2026 Department of World Religions and Culture
All Latest News

“গৌতম বুদ্ধের মানবিক দর্শন” শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ২৪/০৬/২০২৬ তারিখ বুধবার সকাল ১১:০০ টায় কলা ভবনের ৫ম তলায় ৫০০৬ নম্বর কক্ষে (ড. সাকিনা আজহার সেমিনার কক্ষ) অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন, সাধারণ সম্পাদাক, ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, বৌদ্ধতাত্ত্বিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের (সংখ্যাতিরিক্ত) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, গৌতম বুদ্ধের মানবিক দর্শনের মূল ভিত্তি হলো করুণা, মৈত্রী ও অহিংসা| বর্তমান বিশ্বে বিভেদ ও সংঘাত দূর করে শান্তিপূর্ণ সমাজ গঠনে বুদ্ধের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ| মানবতার কল্যাণে সকলকে তাঁর ˆনতিক ও মানবিক আদর্শ অনুসরণ করা উচিত।

বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন, সাধারণ সম্পাদাক, ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের তার বক্তব্যে বলেন, গৌতম বুদ্ধের মানবিক দর্শন কেবল একটি ধর্মীয় শিক্ষা নয়, বরং মানবমুক্তি ও মানবকল্যাণের এক চিরন্তন পথনির্দেশনা। তিনি উল্লেখ করেন, মানুষের পরিচয় তার জাতি, বর্ণ বা ধর্মে নয়; বরং তার মানবিকতা, ˆনতিকতা ও কর্মে। বর্তমান বিশ্বে সংঘাত, বিদ্বেষ ও অসুহিষ্ণুতা দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক| তিনি সকলকে মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সহমর্মী ও শান্তিপূর্ণ  সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান|

 গৌতম বুদ্ধের মানবিক দর্শনের বিষয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, মানবতার সেবাই ছিল গৌতম বুদ্ধের দর্শনের মূল ভিত্তি| তিনি আরও বলেন, ঘৃণা নয়, ভালোবাসা; প্রতিশোধ নয়, ক্ষমা; বিভেদ নয়, সহাবস্থান- এই মূল্যবোধগুলোই বুদ্ধের শিক্ষার প্রকৃত সারবস্তু| 

কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ তার বক্তব্যে বলেন, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি, সংলাপ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা একান্ত প্রয়োজন| এ জন্য তিনি তরুণ প্রজন্মকে সহনশীলতা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন। 

Link copied