Event

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রয়াত অধ্যাপক মো. হামিদুজ্জামান খানের স্মরণসভা

Published September 1, 2025 Event date September 2, 2025 Department of Sculpture
All Events

গত ২০ জুলাই ২০২৫ রোববার সকাল ১০টায় বাংলাদেশের প্রথিতযশা ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগ আগামী ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১.৩০মিনিটে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে মো. হামিদুজ্জামান খানের স্মরণসভার আয়োজন করেছে।

স্মরণসভা অনুষ্ঠানে অনুষদের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তনি সংঘের সদস্যসহ গ্যালারির পরিচালক, পৃষ্ঠপোষক, শিল্পতাত্ত্বিক ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Link copied