গ্রাফিক ডিজাইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে Certificate Course in Graphic Design প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
২৭.০৩.২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় অনুমোদিত অনিয়মিত একাডেমিক কর্মসূচি (প্রফেশনাল/ এক্সিকিউটিভ মাস্টার্স ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স/ট্রেনিং প্রোগ্রাম) বিধিমালার অধীনে গত ০৭.০৭.২০২৪ তারিখে অনুমোদিত ৪ মাস মেয়াদী "Certificate course in Graphic Design (CCGD)" প্রোগ্রামে ভর্তিচ্ছু আগ্রহী প্রার্থীদের থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সাধারণ শিক্ষার যেকোনো শাখায় ন্যূনতম উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এই প্রোগ্রামে ভর্তি আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স ফি ৫০ শতাংশ। বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে প্রাথমিক রেজিস্ট্রেশন ফরম পূরণ শুরু হবে। প্রাথমিক রেজিস্ট্রেশনের ধারাবাহিকতা রক্ষা করে পর্যায়ক্রমে সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ন করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য লিংকে প্রবেশ করুন : http://graphicdesigndu.com/course/ccgd