Research News

"চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা" শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ

Published May 12, 2024 Department of Fisheries
All Research News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মৎস্য অধিদপ্তর, বিএফআরআই ও চিংড়ি চাষে ইনপুট সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধি এবং চিংড়ি খামারিদের অংশগ্রহণে একটি সফল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

"Shirmp Health Management" শীর্ষক স্টেকহোল্ডারদের কনসালটেশন কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগের এ্যাকুয়াটিক এ্যানিমাল হেলথ গ্রুপের আয়োজনে আজ ১১ই মে ২০২৪ ইং সকাল ১০ ঘটিকায় বিএফআরআই, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ও প্রকল্পের প্রধান গবেষক ড. মোহাম্মদ শামসুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনা এর সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি জনাব সৈকত মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাইকগাছা, খুলনা। উপস্থিত ছিলেন প্রকল্পের সহযোগী গবেষক জনাব মোঃ মোস্তাভি ইনান ঈষিক, সহকারী অধ্যাপক, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাবি। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাওন আহম্মেদ, প্রভাষক, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাবি।
এছাড়াও, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার চিংড়ি খামারের প্রতিনিধিগন এবং চিংড়ি চাষে ইনপুট সাপ্লায়ার কয়েকটি কোম্পানির প্রতিনিধি উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে প্রকল্পের পিআই প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। পরবর্তীতে ওয়ার্কশপের অন্যতম প্রধান অংশ চিংড়ি খামারের প্রতিনিধিদের সাথে একটি উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনায় প্রতিনিধিদের মাধ্যমে চিংড়ি খামার পরিচালনায় উদ্ভুত সমস্যাসমুহ বিশেষত সংক্রামক রোগজনিত সম্যসা ও এর প্রতিকার এর বিষয় উঠে আসে।

উল্লেখ্য যে, উক্ত প্রকল্পের মাধ্যমে চিংড়ি চাষের রোগ প্রতিকারের জন্য "Manual on Shrimp Health Management" তৈরি করা হবে যা চিংড়ির রোগ নিরাময়ে কার্যকর ভুমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
 

Link copied