Notice

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে হলে আবাসিক হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি

Published July 2, 2025 Bijoy Ekattor Hall
All Notices

এতদ্বারা বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যেসকল শিক্ষার্থী বিজয় একাত্তর হলে আবাসিক হতে ইচ্ছুক তাদেরকে https://t.ly/AOodC লিংকে প্রবেশ অথবা নি¤েœাQR Code Scan করে আবাসিকতার ফরম Download করতে পারবে। উক্ত Download-কৃত ফরম পূরণপূর্বক স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের চেয়ারম্যান/পরিচালক/ছাত্র উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরসহ আগামী ১৫/০৭/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯.৩০ হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত) সময়ে নি¤েœাক্ত কাগজপত্র সংযুক্ত করে হল অফিসে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংযুক্ত কাগজপত্রাদি:

  •    আবেদনপত্রের সঙ্গে সকল পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং বৈধ পরিচয়পত্রের ফটোকপি প্রদান করতে হবে। এছাড়া, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম বর্ষের হল ফি (১৫০০/- টাকা) পরিশোধের রসিদ সংযুক্ত করতে হবে। 
  •     আবেদনপত্রের সাথে পিতা-মাতা/আইনানুগ অভিভাবকের আয়ের সনদের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে।
  •   সাক্ষাৎকারের সময় উল্লিখিত সকল কাগজপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
Link copied