Latest News

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

Published April 26, 2026 Department of Art History
All Latest News

গত ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, শিল্পকলার ইতিহাস বিভাগে বি.এফ.এ ১ম বর্ষ (সেশন ২০২৫–২০২৬, ব্যাচ ৭৮) শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মনির উদ্দিন। বিভাগের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে নবাগত শিক্ষার্থীদের সঙ্গে একটি আন্তরিক ও স্বতঃস্ফূর্ত পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শিক্ষকবৃন্দ শিল্পকলার ইতিহাস বিষয়টির একাডেমিক তাৎপর্য, এর তাত্ত্বিক ভিত্তি, গবেষণার বিস্তৃত ক্ষেত্র এবং সমকালীন প্রাসঙ্গিকতা বিষয়ে আলোকপাত করেন।

এ সময়ে শিক্ষার্থীরাও তাদের ভর্তি-অভিজ্ঞতা এবং শিল্পকলার ইতিহাসে অধ্যয়নের প্রতি আগ্রহের পেছনের প্রেরণাগুলো সপ্রাণভাবে উপস্থাপন করে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

সামগ্রিকভাবে, ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য বিভাগীয় একাডেমিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের এক সুদৃঢ় ও তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে প্রতিভাত হয়।

Link copied