ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (IDMVS)-এ Outcome Based Education (OBE) Curriculum বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর প্রতিনিধিবৃন্দ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও IDMVS-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় Outcome Based Education (OBE)-এর বিভিন্ন দিক এবং একাডেমিক কারিকুলামে এর কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে শিক্ষার নির্ধারিত ফলাফল (Learning Outcomes), কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতির মধ্যে সামঞ্জস্য, কার্যকর শিক্ষণ-শিখন কৌশল এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিক মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় IDMVS-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান IQAC-এর প্রতিনিধিবৃন্দ ও সদস্যবৃন্দ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি IDMVS-এর একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং OBE-ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালাটি IDMVS-এর একাডেমিক কার্যক্রমকে আরও মানসম্মত, ফলাফলভিত্তিক ও সময়োপযোগী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়।