আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল-
''আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও সাংস্কৃতিক সন্ধ্যা''
বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একক ও দলগত সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং বিভাগের শিক্ষার্থী শাহী ফারজানা তানজিম মিমি'র নির্দেশনায় এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দের অভিনয়ে মমতাজউদ্দিন আহমদ এর 'বিবাহ' নাটকটি মঞ্চায়নের মাধ্যমে এই বিশেষ দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ বিশেষভাবে স্মরণীয় করে রাখলো।
সম্পূর্ণ উদযাপন অনুষ্ঠানটি নান্দনিক ফটোগ্রাফির মাধ্যমে আর্কাইভ করে রাখার জন্য বিভাগ ফটো জার্নালিস্ট এবং পরিবেশনার শিল্প স্থিরচিত্র সংগ্রাহক Shadab Shahrokh Hai এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
অনুষ্ঠানে আগত সকল দর্শকবৃন্দের প্রতি বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।