থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে From Psychoanalysis to Psychotherapy শিরোনামে Curriculum Renewal and Pedagogical Intervention on Psychology of Theatre Course এর উপর ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকায় একটি কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ৬ষ্ঠ তলায় শহীদ তোফাজ্জল হোসেন চৌধুরী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ড. মো. আজহারুল ইসলাম, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সভাপতিত্ব করেন ড. শাহমান মৈশান, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষ ৭ম সেমিস্টারের একটি কোর্স Psychology of Theatre-এর অংশ হিসেবে কর্মশালাটি পরিচালিত হয়েছে। এই কর্মশালাটিতে ৪র্থ বর্ষ ৭ম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দসহ বিভাগের অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ, পিএইচডি ও এমফিল গবেষকবৃন্দ এবং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।