ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল ০৮ নভেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরস্বতীর স্থায়ী প্রতিমার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)-সহ জগন্নাথ হল সংসদের নেতৃবৃন্দ ও জগন্নাথ হল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সমান অধিকার নিয়ে সবাই কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।

০৯/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়